ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির সরঞ্জামসহ দুই বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির সরঞ্জামসহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। সোমবার (১৩ ডিসেম্বর) মালয়েশিয়ার ইমিগ্রেশনের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত সংবাদে বলা হয়, গেল ৬ ডিসেম্বর সকাল ১১টায় কুয়ালালামপুরের ওয়াংসা মাজুতে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৩৪ এবং ৩৭ বছর বয়সী দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা বিভিন্ন প্রবাসী শ্রমিকদের জন্য জাল ভিসা, সিআইডিবি কার্ড ও আই কার্ড তৈরির কাজে নিয়োজিত ছিল। এসব জাল কাগজপত্র তৈরির জন্য তারা জনপ্রতি ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত নিত। যদিও তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত বাংলাদেশিদের নাম ও পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন পুলিশ।


বৈধ পাসপোর্ট না থাকার কারণে ভুয়া নথি তৈরির অপরাধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ৫৫ ডি ধারা এবং ১৯৫৯/৬৩-এর ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১)(প) এর অধীনে তদন্ত করা হচ্ছে।


উল্লেখ্য, গ্রেফতারকৃতদের বর্তমানে সিমুনিয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page